1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
গুইমারায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

গুইমারায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ

মোঃ মুবিনুল ইসলাম
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন পরিষদে ৩৬৭৩ টি পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

রবিবার ১ জুন সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।

চাল বিতরণ কার্যক্রমের সূচনায় গুইমারা উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাবা আইরিন আক্তার উপস্থিত উপকারভোগীদের শুভেচ্ছা জানান এবং বলেন,
“সরকারের এই সহায়তা যাতে সঠিকভাবে সকল দুস্থ পরিবারের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতেই আমরা সকলে একযোগে কাজ করছি। ঈদ-উল আজহার আনন্দ সবাই ভাগাভাগি করে নিক—এটাই আমাদের কামনা।”

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য অংগ্যজয় মারমা বলেন, “প্রত্যেক উপকারভোগী যাতে সঠিক পরিমাণ চাল পান, সে বিষয়ে আমরা তদারকি করছি। কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সেটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।”

এ সময় ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা খাদ্য অফিসের উপসহকারী খাদ্য কর্মকর্তা মোঃ ওসমান গনি
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, ইউপি সদস্য মহিলা সদস্য গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তুষ্টি লক্ষ্য করা গেছে।
বাস্তবায়নে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ও ত্রান মন্ত্রণালয়।
আয়োজনে, হাফছড়ি ইউনিয়ন পরিষদ, গুইমারা, খাগড়াছড়ি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট