1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় ডালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস ফাঁকা, শ্রেণী কক্ষে চলছে এনজিও মিটিং - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ডিমলায় ডালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস ফাঁকা, শ্রেণী কক্ষে চলছে এনজিও মিটিং

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

 

মোঃমামুন নীলফামারী প্রতিনিধি

 

নীলফামারীর ডিমলা উপজেলার ঐতিহ্যবাহী ডালিয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে এখন শিক্ষার বদলে চলছে চরম বিশৃঙ্খলা। সোমবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ৬ষ্ঠ শ্রেণির পুরো ক্লাস ফাঁকা! ৭ম শ্রেণিতে মাত্র ১ জন, ৮ম শ্রেণিতে ৫ জন, ৯ম শ্রেণিতে ৪ জন আর ১০ম শ্রেণিতে শিক্ষার্থী শূন্য!

এ যেন বিদ্যালয় নয়, যেন জনশূন্য ভুতের বাড়ি!

শিক্ষার্থীদের এমন অনুপস্থিতি নিয়ে কথা হলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সফিয়ার রহমান দায় এড়িয়ে বলেন, “গতকাল থেকেই এই অবস্থা চলছে। স্থানীয়ভাবে এনজিও মিটিংয়ের জন্য রুম বরাদ্দ দেওয়া হয়েছে।”

সহকারী মাওলানা শিক্ষক গোলাম মোস্তফা বলেন, “শিক্ষার্থীদের আনতে বাড়ি বাড়ি যাওয়া শিষ্টাচারবিরুদ্ধ। দায়িত্বের মধ্যে থেকেই কাজ করব।”

এবিষয়ে নীলফামারী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান বলেন,সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি খতিয়ে দেখে আমাকে জানানোর জন্য বলেছি

এমন অবস্থায় স্থানীয় অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন। তাঁদের প্রশ্ন, বিদ্যালয় কি এখন এনজিও মিটিংয়ের আসর বসানোর জায়গা?তারা দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট