
মোঃ মামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
দীর্ঘদিনের ভোগান্তির রাস্তা নির্মাণ হলো নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ইউনিয়ন ৪নং ওয়ার্ড পূর্ন্ব বাইশপুকুর। অন্যান্য এলাকায় উন্নয়নের জোয়ার বইলেও রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করে চরাঞ্চলবাসী। কোন রকমে জীবিকা অর্জনের কর্ম জুটলে ও নেই কোন চলাচলের ভালো রাস্তা।কৃষি পণ্য থেকে শুরু করে হাট বাজার শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে যাতায়াত সহ জরুরি কোন রোগী নিয়ে পরতে হয় চরম বিপাকে।এমনই এক দৃশ্য নজরে পড়ে পূর্ব বাইশ পুকুর এলাকায়।
তিস্তা নদীর কোল ঘেষে বসবাস করায় নজর দেননি দলীয় কোন নেতা কর্মী ও জনপ্রতিনিধিগন। । পাশে রয়েছে ঈদগাহমাঠ, মসজিদ, মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু চলাচলের মত নেই কোন রাস্তা,যাতায়াত করেনা কোন গাড়ি।এজেনো পল্লীর এক অদৃশ্য রুপ।এমন অভিযোগ উঠেছে অত্র এলাকার সর্বস্তরের জনগণের।ঐএলাকার দেলোয়ার হোসেন, সুমাইয়া আক্তার ও রহিমা বেগম সহ আরও অনেকে বলেন বহু মেম্বার চেয়ারম্যান গেছে কেউ করেননাই রাস্তার কাজ ।একটু বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।কিন্তু হঠাৎ আচমকার মত সেই রুপ রেখার পরিবর্তন ঘটে রাস্তার নির্মান কাজ হওয়ায় মেম্বার চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা সহ সন্তোষ প্রকাশ করেন পূর্ব বাইশ পুকুরবাসী।
এবিষয় ঐ ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম শিমুল বলেন আমার ওয়ার্ডবাসীর বাকি কাজ সমাপ্ত করার চেষ্টা করব। খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন, আমরা যথাসাধ্য মত জনগণের উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করি।