1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় ভাঙ্গনের কবলে এলাকাবাসী গুনছে প্রহর - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ডিমলায় ভাঙ্গনের কবলে এলাকাবাসী গুনছে প্রহর

মামুন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃমামুন (ডিমলা) নীলফামারী প্রতিনিধি

ডিমলায় ভাঙ্গনের কবলে এলাকাবাসী গুনছে প্রহর। নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী পূর্ব বাইশ পুকুর ভান্ডুর বাড়ী থেকে রমজান আলীর বাড়ী পর্যন্ত আনুমানিক প্রায় ১০০০ মিটার ভাঙ্গনের কবলে পরেছে বসতবাড়ী। ঘরের সাথে গাছপালা ভেঙ্গে পরায় কখন যে বাড়ীঘর নদী গর্ভে চলে যাবে তার কোন ইয়ত্তা নাই।উতর বঙ্গের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্রীজের পূর্বে নদী গর্ভে বিলীন হয়ে গেছে অনেক কৃষকের ফসলি জমি সহ বসতবাড়ী। অনেকে হয়েছে ভূমিহীন ও বাস্তুহারা।কখন যে জনজীবন গ্রাস করে নেয় এই প্রলয়ঙ্করী নদী।কেড়ে নেয় কৃষকের সোনালী স্বপ্নো।বর্ষা এলেই ঢেউয়ের গর্জনে নিমিশেই ভেঙ্গে করে তছনছ।সারাদিন অক্লান্ত পরিশ্রমে রাত্রিতে ও কেড়ে নেয় প্রশান্তির ঘুম।
ঐ বাড়ীর মালিক রমজান আলী বলেন যেটুকু আবাদী জমি ছিল সবটুকু নদীতে চলে গেছে। সংসার চালানোর মতো কয়েকটি গরু পালার ঘরটি ও ভাঙ্গে গেলে চলবো কি করে। শারমিন আক্তার বলেন এই বাড়ী ভেঙে গেলে বাচ্চা নিয়ে কোথায় যাবো।এলাকাবাসীর পক্ষে দেলোয়ার হোসেন, ভান্ডু মিয়া ও মইনুল ইসলাম সহ আরও অনেকে উক্ত যায়গয় অতি দ্রুত ভাঙ্গনরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।
ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার বলেন, ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড বরাবর একটি লিখিত আবেদন ও করা হয়েছে, তাই এর দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা দরকার।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, যে জায়গাটা ভাঙ্নরত এই প্রথম আমি জানলাম।,পরিদর্শন করে দেখব কাজ করার মতো হলে উর্ধতন কর্মকর্তাকে তথ্য পাঠিয়ে দেব।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট