1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নরসিংদী জেলার সদর উপজেলায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বিপুল পরিমাণ পণ্য ধ্বংস ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের প্রশাসন কুষ্টিয়া ও বিএসটিআই মোবাইল কোর্টের অভিযান বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ বিপদে বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ৪৫ পিচ Tapentadol Tablets উদ্ধারসহ আটক-১ যশোর বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রা এলাকায় অভিযানে ৭০০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি

ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২২-০২-২০২৬ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান সম্পন্ন করা হয়। উক্ত সার্ভিল্যান্স নিম্নলিখিত প্রতিষ্ঠানসমূহে পরিচালনা করা হয়।

রমজান উপলক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষনের নিমিত্তে ফরিদপুর জেলার মধুখালী বাজার ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারের বিভিন্ন প্রতিষ্ঠান যথা: ফল-ফলাদি, কাচাবাজার, মাছের বাজার, মুদি দোকান ও জুয়েলারী প্রতিষ্ঠানসমূহের ওজনযন্ত্রের পরিমাপ ও ভেরিফিকেশন সনদ যাচাই করা হয়।

১. সাহা মিষ্টান্ন ভাণ্ডার, মধুখালী বাজার, মধুখালী, ফরিদপুর কর্তৃক উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) ও সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ বন্ধ রাখতে পরামর্শ প্রদান করা হয়।

২. ও আর খান, চরচন্দনা, মধুখালী, ফরিদপুর বিভিন্ন পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহন ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখতে পরামর্শ প্রদান করা হয়।

৩. এম আর এন সল্ট রিফাইনারি ফ্যাক্টরী , রায়পুর, বালিয়াকান্দি, রাজবাড়ী প্রতিষ্ঠানের পরিবেশ আরো উন্নত করার পরামর্শ প্রদান করা হয়।

৪. সুজন সুইটমিট, বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি, রাজবাড়ী কর্তৃক উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্যের সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ বন্ধ রাখতে পরামর্শ প্রদান করা হয়।

৫. মা রেস্টুরেন্ট, বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি, রাজবাড়ী কর্তৃক উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) ও সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ এর গ্রহণ ব্যতীত বিক্রয়-বিতরণ বন্ধ রাখতে পরামর্শ প্রদান করা হয়।

৬. আনন্দ বেকারী, বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি, রাজবাড়ী কর্তৃক উৎপাদিত ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ এর যাবতীয় কার্যক্রম সমাপ্ত হওয়ার পূর্বে বিক্রয়-বিতরণ বন্ধ রাখতে পরামর্শ প্রদান করা হয়।

৭. জননী বেকারী, বালিয়াকান্দি বাজার, বালিয়াকান্দি, রাজবাড়ী কর্তৃক উৎপাদিত ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ যাবতীয় কার্যক্রম সমাপ্ত হওয়ার পূর্বে বিক্রয়-বিতরণ বন্ধ রাখতে পরামর্শ প্রদান করা হয়।

৮. ফরিদপুর সুগার মিলস, মধুখালী, ফরিদপুর এর হোয়াইট সুগার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এর বকেয়া পরিশোধ করার জন্য অনুরোধ জানানো হয়।

উক্ত অভিযানে বিএসটিআই জেলা কার্যালয়, ফরিদপুর এর কর্মকর্তা জনাব মোছা: আলেয়া খাতুন, সহকারী পরিচালক (মেট্রোলজি), জনাব মো: খালিদ হাসান, পরিদর্শক (মেট্রোলজি) ও প্রকৌ: মো: সাব্বির হোসেন পুলক, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট