1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন উল্লাপাড়ার বড় পাঙ্গাসীতে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত বগুড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড

বগুড়া সান্তাহারে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির নেতা-কর্মীদের মিছিল ও গণসংযোগ

মোঃ আতিকুর রহমান
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিল করেছে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার বিকালে বগুড়ার সান্তাহার ইউনিয়ন পরিষদের সামনে থেকে পৌর শহরের রেলগেট, মুক্তিযোদ্ধা মার্কেট, হাটখোলাসহ বিভিন্ন স্থানে এই গণসংযোগ ও মিছিল করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি ও শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু। তিনি বলেন, ‘বিএনপি ছাড়া বগুড়ার উন্নয়ন কেউ করেনি। উন্নয়ন চাইলে অবশ্যই বিএনপি এবং জিয়া পরিবারের পক্ষে থাকতে হবে। ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং তারেক রহমানের ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। এজন্য অতীতের আন্তরদ্বন্দ্ব ভুলে গিয়ে সকলে মিলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, সাবেক কাউন্সিলর ওয়াহেদুল, মমতাজ, খোকন, বিএনপি নেতা তাজ উদ্দীন, রায়হান, সুজন, জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান তালুকদার জিকো, চপল, যুবদল নেতা মিনহাজুল, সিহাব, মাহমুদুল আলম, স্বেচ্ছাসেবকদল নেতা রুহুল, রাজ্জাক, মানিক, লিয়ন, ছাত্রদল নেতা শাকিব, জাহিদ, সোহাগ, সোহান, রাহুল, ফাহমিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট