1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরায় ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

সাতক্ষীরায় ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার সাতক্ষীরা:

সাতক্ষীরায় র‍্যাবের বিশেষ অভিযানে ৩৯৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা সানি মার্কেটের দোতলায় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেনসিডিল সহ তাদের আটক করা হয়।

আটক কৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), ওই মার্কেটের নৈশ প্রহরী একই উপজেলার শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে অমল সরকার (৫৫) ও ব্রজপাটুলি গ্রামের আনছার আলীর ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)।

র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধপথে বিপুল পরিমাণ ফেন্সিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নলতার সানি মার্কেটে মজুত করা হয়েছে মর্মে তিনি গোপনে খবর পান। সে অনুযায়ি সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তার নেতৃত্বে নলতার সানি মার্কেটের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের মধ্যে রাখা বস্তা ভর্তি ৩৯৮ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, তার সহযোগী সানি মার্কেটের কেয়ার টেকার আব্দুল গফফার ও নৈশ প্রহরী অমল সরকারকে।

এ ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট