1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিত বৈশাখীর পাশে জনাব তারেক রহমান - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিত বৈশাখীর পাশে জনাব তারেক রহমান

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান, বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিত বৈশাখীর পাশে দাঁড়ালেন বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জনাব তারেক রহমান।

শনিবার (০১ফেব্রুয়ারী-২৫) বেলা ১২ টায় মেধাবি শিক্ষার্থী বৈশাখী আক্তারের বাড়িতে বিএনপি’র ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার এই বার্তা নিয়ে উপস্থিত হন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, চারঘাট বিএনপি নেতা-জালাল উদ্দিন, বিএনপি নেতা এসডি চাঁদ প্রমুখ।

জানা গেছে, বৈশাখী আক্তার রাজশাহীর বাঘা পৌর এলাকার চক নারায়ণপুর গ্রামের দিন মজুর পিতা-আজবাহার আলী ও মতা-রুবিনা বেগমের মেয়ে। সে রহমতুল্লাহ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে-২০২২ সালে এস,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ এবং রাজশাহী সরকারি কলেজ থেকে-২০২৪ সালে এইচ,এস,সি পরীক্ষায়- জিপিএ-৫ প্রাপ্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। এবছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তালিকা অনুযায়ী বৈশাখী আক্তার রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তার লেখা-পড়ার খরচ বাবদ নগদ অর্থ,১ম/২য় বর্ষের সব বই, কংকাল ও পোষাক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট