মাদারীপুর প্রতিনিধি
ইসলামিক মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন [ আরাফ বাংলাদেশ] এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ ও রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। 
(১৪ মার্চ শনিবার) মাদারীপুরের মোস্তাফাপুরে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে " আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় ও আরাফ বাংলাদেশের পরিচালক কাওসার আলম মিঠু সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদের পল্লী বিদ্যুৎয়ান ঠিকাদার কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম খান, কলেজের গভনিং বডির সভাপতি এড: সরমিন ইসলাম ডেইজি, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসমাতুন নেছা পলি, লেখক ও ভূমি বিশেষজ্ঞ মজিবুর রহমান, আরাফ বাংলাদেশের পরিচালক মো শাওন করিম, পরিচালক হাবিবুর রহমানসহ প্রমূখ।
এসময় মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলার শতাধিক সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার ও রান্না করা ইফতার ও পানীয় বিতরণ করা হয়।
মাদারীপুর
১৪/০৩/২৬