মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই(নিঃ) আহম্মদ আলী, পাঁচকমলাপুর পুলিশ ক্যাম্প সংগীয় অফিসার ফোর্সসহ ক্যাম্প এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, বিশেষ অভিযান পরিচালনাকালে ১৩ মার্চ ২০২৬ তারিখ সময় রাত্র ০২:০৫ ঘটিকায় ধৃত আসামীর বসতবাড়ী হতে আসামী ১। রাতুল হাসান সোহাগ(২২), পিতা-সেলিম রেজা, সাং- কান্তপুর, থানা- আলমডাঙ্গা, জেলা -চুয়াডাঙ্গা'র হেফাজত থেকে ১০০(একশত) পিচ Tapentadol Tablets উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে।