জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মম এন্টার প্রাইজে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ ও দোকানে মুল্য তালিকা না থাকার অপরাধে ভ্রাম্যমান আদালত ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মম এন্টার প্রাইজে অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগ পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় দোকানে মুল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৯ (৩৮) ধারায় মম এন্টার প্রাইজের মালিক মোস্তাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। আদালত তাকে সরকারের নির্ধারিত মুল্যে তেল বিক্রির জন্য সতর্ক করেন। আদালত পরিচালনার সময় সংবাদকর্মী ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।