মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৩/১১/২০২৫ তারিখে বিএসটিআই, কক্সবাজার ও জেলা প্রশাসন, কক্সবাজার এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে-
১) 'ইরাস কেক এন্ড মোর', কালুর দোকান, প্রধান সড়ক, কক্সবাজার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ লাইসেন্স বিহীন 'বিস্কুট, কেক, ব্রেড, ও ডেকোরেটেড কেক' উৎপাদন, বিক্রয়, ও বাজারজাত করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৪(১) ধারা লংঘনের দায়ে ৩,০০০/- মাত্র জরিমানা করা হয়।
২) লেয়ারস কেকস এন্ড কনফেকশনারি', কালুর দোকান, প্রধান সড়ক, কক্সবাজার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ লাইসেন্স ও বিএসটিআই লাইসেন্স বিহীন 'ঘি' উৎপাদন, বিক্রয়, ও বাজারজাত ও 'কাস্টার্ড বন, ও চিজ বন' পণ্যে অবৈধভাবে বিএসটিআইয়ের মান চিহ্ন ব্যাবহার করার অপরাধে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮' এর ২৪(১) ধারা লংঘনের দায়ে ৩,০০০/- মাত্র জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব মো: রিফাত হোসেন, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কক্সবাজার এর নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে প্রসিকিউটর হিসেবে জনাব মো: শহীদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব এস, এম, রুহুল ইসলাম, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, কক্সবাজার অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই, কক্সবাজার এর এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।