মনা যশোর জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ব্যাটালিয়ন সদর, তলুইগাছা, গাজীপুর, কাকডাঙ্গা, মাদরা ও সুলতানপুর বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮৫ পিস ভারতীয় ইয়াবাসহ ঔষধ ,শাড়ি, কসমেটিকস ও ইমিটেশন সামগ্রী আটক করে।
ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঝিকড়া কোল্ড ষ্টোরেজ মোড় নামক স্থান হতে ৬,৩৩,৯৭০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কমমেটিকস ও ইমিটেশন সামগ্রী আটক করে। গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৫/৫ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপুর নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩ এস হতে আনুমানিক ৮০০ ও ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চৌরঙ্গী ও বাঁশদহা বাজার নামক স্থান হতে ৪,০১,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ইয়াবা, মোটরসাইকেল ও হেলমেট আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলরোয়া থানাধীন চান্দা নামক স্থান হতে ৮৩,৯২০/- টাকা মূল্যের ভারতীয় ইমিটেশন সামগ্রী আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৫ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালী নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়া সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কুলবাগান নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
আভিযানিক দল সর্বমোট=১২,৬৬,৮৯০/-(বারো লক্ষ ছেষট্টি হাজার আটশত নব্বই) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। (বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে)। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।