মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গত ৩০/১১/২০২৫ তারিখ রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন আরশিনগর এলাকা থেকে ০২ জন এবং ০১/১২/২০২৫ তারিখ রাত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন পলাশপুর এলাকা থেকে আরও ০২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সর্বমোট ৩১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।