1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

খাগড়াছড়ির সিন্দুকছড়ি জোনে পৃথক অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধার

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা ১৯ জুলাই ২০২৫ (শনিবার): গত ১৭ জুলাই ২০২৫ তারিখে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় ইউপিডিএফ (মূল) দল কর্তৃক অপহৃত কিশোর মোঃ সোহেল এর হাত পা বাধা গলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে, অপহরণের মূল পরিকল্পনাকারী মংসানু মারমা কে গত ১৮ জুলাই ২০২৫ তারিখে গ্রেফতার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় এ পর্যন্ত ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে আজ ভোরে একই উপজেলার গচ্ছাবিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযান পরিচালনাকালে সশস্ত্র সন্ত্রাসী দল সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এ পরিপ্রেক্ষিতে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময় হলে সন্ত্রাসীদের একজন সদস্য আহত হয়েছে বলে জানা যায়। পরবর্তীতে উক্ত এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে ১টি দেশীয় পিস্তল, ৩ রাউন্ড গোলাবারুদ, চাঁদা আদায়ের রশিদ এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী বদ্ধপরিকর। জনসাধারণের নিরাপত্তা বিনষ্টকারী যেকোনো ধরনের নাশকতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সেনাবাহিনীর টহল দল সর্বদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট