মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে কেএমপি সদর দপ্তরে এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত মো: তন্ময় ডিউকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
এ সময় কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে ইএন্ডডি/এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান উপস্থিত ছিলেন।
কেএমপি’র পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।