মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ৩০.১১.২০২৫ খ্রিঃ তারিখ, জেলা প্রশাসন, গাজীপুর ও বিএসটিআই, গাজীপুর এর যৌথ উদ্যোগে গাজীপুর জেলার কোনাবাড়ি তে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে
১. বি. বাড়িয়া বেকারি, চেয়ারম্যান মার্কেট, আমবাগ, কোনাবাড়ি, গাজীপুর কে মোড়কজাতের সনদ ব্যাতীত মোড়কজাতকরণ এবং পণ্যের অনুকূলে নিট পরিমাণ সংক্রান্ত বিবৃতি সংযুক্ত না করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ২৫,০০০/- জরিমানা করা হয়।
২. মায়ের দোয়া বেকারী, আমবাগ ঈদগাহ মাঠ, কোনাবাড়ি, গাজীপুর কে মোড়কজাতের সনদ ব্যাতীত মোড়কজাতকরণ, পণ্যের অনুকূলে নিট পরিমাণ সংক্রান্ত বিবৃতি সংযুক্ত না করায় এবং মোড়কে মিথ্যা তথ্য প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮" এর সংশ্লিষ্ট ধারায় ৫০,০০০/- জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি গাজীপুর জেলার টঙ্গী রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ মোজাহেরুল হক এর নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী চিন্ময় মন্ডল শিশির, পরিদর্শক(মেট্রোলজি)। এছাড়াও উক্ত মোবাইল কোর্টে প্রকৌশলী মোঃ হাসিবুল হাসান ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহন করেন। ।
জনস্বার্থে বিএসটিআই, গাজীপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।