মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৯.১২.২০২৫ খ্রিঃ তারিখ, জেলা প্রশাসন, গাজীপুর ও বিএসটিআই,গাজীপুর এর যৌথ উদ্যোগে গাজীপুর জেলার টঙ্গী থানায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে
১. বি বাড়িয়া বেকারি, পূর্ব আরিচপুর, বউ বাজার, টঙ্গী, গাজীপুর কে মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ব্যতীত পণ্য বিক্রির অপরাধে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
২. মুক্তি বেকারি, পূর্ব আরিচপুর, বউ বাজার, টঙ্গী, গাজীপুর কে মোড়কজাত সনদ গ্রহণ ব্যতীত ব্যতীত পণ্য বিক্রির অপরাধে "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব প্রভাকর রায়, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গাজীপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়।এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ মাসুদ রানা, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই, গাজীপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।