মনা নিজস্ব প্রতিনিধিচুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ)/ সৌমিত্র সাহা সঙ্গীয় ফোর্সসহ ১৯ অক্টোবর ২০২৫ তারিখ রাত ২৩:১৫ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌর ঈদগাহ পাড়া হাতিল ফার্নিচার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর আসামী ১। সুরুজ আলী (৩২), পিতা-মৃত রুহুল আমিন, মাতা- জাহানারা বেগম, গ্রাম-শান্তিপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ২০ (বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।