মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা'র সভাপতিত্বে আজ ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় ডিসেম্বর/২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী সকল অফিসার-ফোর্সদের কথা মনোযোগ সহকারে শোনেন। পূর্ববর্তী কল্যাণ সভায় উপস্থাপিত বিষয়ে সমাধানসহ সার্বিক বিষয়ে আলোচনা করেন। চাহিদার প্রেক্ষিতে থানা/ক্যাম্প/ফাঁড়িতে ক্রোকারিজ ও দাপ্তরিক ব্যবহার্য জিনিস-পত্রাদি প্রদান করেন।
উক্ত কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব জামাল আল নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোঃ আনোয়ারুল কবীর, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল); ডিআইও-১, ডিএসবি; সকল অফিসার ইনচার্জগণ; কোর্ট পুলিশ পরিদর্শক; টিআই (প্রশাসন); আরআই, পুলিশ লাইন্সসহ সকল ক্যাম্প ইনচার্জসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।