মনা নিজস্ব প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযানে এসআই(নিঃ)/ আমিনুর রহমান, এএসআই মোঃ আবু আল ইমরান, এএসআই/মোত্তালেব হোসেন সঙ্গীয় ফোর্সসহ আজ ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১৯:১৫ ঘটিকায় জীবননগর থানাধীন সীমান্ত ইউপির সদর পাড়া(মসজিদপাড়া) সাকিনস্থ ধৃত আসামী মতিয়ারের বসতবাড়ীর রান্নাঘরের ভিতর আসামী ১।মোঃ মতিয়ার রহমান (৫৮), পিতা- মৃত মোস্ত বারী, সাং-সদরপাড়া(মসজিদপাড়া), থানা- জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা’কে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হতে ৩২ (বত্রিশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।