মনা নিজস্ব প্রতিনিধিঃ
টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৬ জনকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২০০ পিস ইয়াবা এবং ১০ গ্রাম গাঁজা উদ্ধারসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।'