ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পারিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়িয়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী, মানব পাচারকারী চোরাকারবাড়ি সাইদুর রহমান রত্নাই বিওপির বিজিবির হাতে আটক হয়েছেন
এলাকায় খবর নিয়ে জানা যায় দীর্ঘদিন ধরে সাইদুর রহমান মাদক ব্যবসা চোরা চালান সহ নানা অপকর্মের সাথে জড়িত।
তিনি এর আগে কয়েকটি অস্ত্র মামলা খেয়েছেন এলাকাবাসী বলেন সাইদুর রহমান এলাকায় ওপেনে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতেন যার কারণে
সে মাদক ব্যবসা করলেও তার বিরুদ্ধে কথা বলার মত সাহস হয়নি এলাকাবাসীর এর আগে
উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ এর নেতৃত্বে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকশ দল ও সদ্য বদলি প্রাপ্ত বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনর্চার জনাব মোহাম্মদ জাকারিয়া মন্ডলের পুলিশ বাহিনী সহ রাত্রিকালীণ একটি যৌথ অভিযান চালানো হয় তার বাড়িতে
অভিযানের সংবাদ টের পেয়ে সাইদুর রহমান নিজ বাড়ীর দেয়াল টপকে পালিয়ে যায়
পালিয়ে যাওয়ার পর আবার সে মাদক, মানবপাচার, চোলাচালান সহ নানা অপকর্মের সাথে জড়িত হয়
তারিধারাবাহিকতায় গতকাল আমজানখোর ইউনিয়নের সীমান্তে মাদক পাচার করতে গেল
গোপন সংবাদের ভিত্তিতে
রত্নাই বিজিবি দায়িত্ব প্রাপ্ত ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের হাবিলদার জুলফিকার আলীর নেতৃত্বে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তাকে বানিয়াডাঙ্গী থানায় সোপর্দ করা হয় তার গ্রেপ্তারের খবর শুনে এলাকাবাসী খুবই খুশি হয়েছেন।
এলাকায় আনন্দের জোয়ার বইছে।