মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
২৩ নভেম্বর নীলফামারীর ডিমলা উপজেলা খালিশা চাপানী ব্যাপারী টোলা দ্বী-মূখী আলিম মাদরাসায় নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভাপতিত্ব করেন. মাওলানা আব্দুল মান্নান অধ্যক্ষ অত্র মাদ্রাসা। প্রধান অতিথি অধ্যাপক রইছুল আলম চৌধুরী সাবেক সভাপতি ডিমলা উপজেলা বিএনপি ও সদস্য জেলা উপদেষ্টা কমিটি নীলফামারী।বিশেষ অতিথি অধ্যাপিকা সেতারা সুলতানা সাবেক সভাপতি মহিলা দল ডিমলা ও সাবেক সদস্য নীলফামারী জেলা বিএনপি। শহিদুজ্জামান সরকার চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। রফিকুল ইসলাম ১ম শ্রেণীর ঠিকাদার ও সাবেক সহ -সভাপতি উপজেলা বিএনপি ডিমলা। বরেণ্য অতিথি মঈনুল হক সভাপতি নবগঠিত এডহক কমিটি ও সাবেক চেয়ারম্যান খালিশা চাপানী ইউনিয়ন পরিষদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম উপাধ্যক্ষ অত্র মাদরাসা। সভায় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী শিক্ষার্থী বিএনপি সহ যুবদলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
নবগঠিত এডহক কমিটির মাধ্যমে মাদরাসার ভবন উন্নয়নের আহবান জানান বক্তাগণ।
আয়োজনে.খালিশা ব্যাপারী টোলা দ্বী-মূখী আলিম মাদরাসা কর্তৃপক্ষ ডিমলা নীলফামারী।