1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে ৩শিক্ষক অনুপস্থিত  নেই কোন শিক্ষার্থী। - নব দিগন্ত ২৪
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে ৩শিক্ষক অনুপস্থিত  নেই কোন শিক্ষার্থী।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

মোঃ মামুন ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলা  উপজেলার ঝুনাগাছ চাপানী  ইউনিয়নের চাকলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী উপস্থিত না থাকলেও শিক্ষকরা নিয়মিত হাজিরা দিচ্ছেন। বৃহস্পতিবার (৩০) অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে  সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে একজন শিক্ষক উপস্থিত থাকলেও একটিও শিক্ষার্থী নেই।

সরেজমিনে দেখা যায়, ক্লাসরুমের সব বেঞ্চ ফাঁকা পড়ে ছিল, ৪জন শিক্ষকের মধ্যে  একজন শিক্ষক অফিস  কক্ষে বসে ছিলেন।

বিদ্যালয়ের সহকারী  শিক্ষক আবেদ আলী  বলেন, বিদ্যালয়ে মোট চাঁরজন শিক্ষক কর্মরত আছেন। আপনি একা উপস্থিত বাকীরা,এমন প্রশ্নে তিনি বলেন,সহকারী শিক্ষক রুহুল আমিন ১১টার দিকে স্বাক্ষর করে চলে গেছেন,,সহকারী শিক্ষক রাশেদুজ্জামান ১২টার পরে তিনি ও চলে গেছেন,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলকিস বেগম ছুটিতে আছে কিনা,আমি বলতে পারি না, হাজিরাখাতা ফাঁকা আছে।আজ ১ম শিফটে ১০/১২জন এসেছিলো,২য় শিফটে ৩য়,৪র্থ,৫ম শ্রেণির শিক্ষার্থী চলতি(অক্টোবর)মাসে একজন ও আসে নাই । আমি আমার দ্বায়িত্ব সঠিক ভাবে পালন করে যাব।

সরেজমিনে গিয়ে একজন শিক্ষকের উপস্থিত পাওয়া গেলেও কোন ছাত্র ছাত্রীদের উপস্থিতি দেখা যায়নি।

এবিষয়ে প্রধান শিক্ষক বিলকিস বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিচিব করেন নাই। 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না, আর এলেও ক্লাস নেন না। ফলে শিক্ষার্থীরা পাশের গ্রামের অন্য স্কুলে চলে যাচ্ছে। এখানে ভালো শিক্ষক দিলে আবার শিক্ষার্থীরা ফিরবে।

এবিষয় ডিমলা  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিরেন্দ্র নাথ রায় বলেন,বিষয় টি আপনার মাধ্যমে জানতে পারলাম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট