মোঃমামুন ডিমলা নীলফামারী প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রার্থীদের চলছে দৌড় ঝাপ।নিজ গন্তব্য স্থানে পৌছানোর লক্ষ্যে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন তারা। তারে ধারাবাহিকতায় নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়ন এর সৎ যোগ্য নির্ভীক অন্যায়ের প্রতিবাদী কন্ঠ তরুণ সমাজ সেবক প্রাণী পল্লী চিকিৎসক জনাব মোঃ রেজাউল করিম উক্ত ইউনিয়ন পরিষদ এর স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে ন্যায় নিষ্ঠার সাথে নিরলসভাবে পরিশ্রম করে আসতেছেন। প্রাণী চিকিৎসার পাশাপাশি থেমে নেই তার উন্নয়ন মূলক কর্মকান্ড। এলাকার অবহেলিত রাস্তাঘাট ও সমাজের বিপদে আপদে নিজ কর্মদক্ষতার সহিত সাড়া দেন ছুটে চলেন তিনি।এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে উন্নয়নমূলক সহোযোগিতায় কাজ করে আসছেন।এলাকার আর্থসামাজিক উন্নয়নে লক্ষ্যে প্রতিটি গ্রাম গঞ্জে. পাড়া মহল্লায়. হাট বাজারে সকল পেশাজীবীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন। ঐ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর জামিনুর রহমান ২ নং ওয়ার্ড এর হাসান আলী ও ৯ নং ওয়ার্ড এর বাবুল মিয়া সহ আরও অনেকে বলেন দীর্ঘদিন ধরে আমরা অনেক চেয়ারম্যান দেখে আসতেছি। কিন্তু এই ইউনিয়নের বাস্তবমূখী ও দৃশ্যমান উন্নয়ন করতে হলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে রেজাউল করিমকে বিজয়ী করতে হবে। এবিষয়ে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ রেজাউল করিম বলেন আমি নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলা ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা বদ্ধপরিকর। বিধবা. প্রতিবন্ধি ছিন্নমূল পিছিয়ি পড়া জনগোষ্ঠীর সমসুবিধা প্রদানে কাজ করব। স্বাস্থ্য. শিক্ষা অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে যোগ্য নেতৃত্বকে বেচে নিন। তিনি আরও বলেন যে আমি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি মডেল. আধুনিক ও যুগোপযোগী সবার গ্রহনযোগ্য ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।