1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ঢাকা কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ দক্ষিণ - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

ঢাকা কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ দক্ষিণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, ডিবি (দক্ষিন) , ঢাকা জেলা এর নেতৃত্বে ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল ও দক্ষিন কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ২৭/০৭/২০২৫ তারিখ কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ছাটগাঁও এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রতন সরদার (৪৫), পিতা-মৃত হাজী আব্দুর রব সরদার, সাং-হাবিবনগর, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। একই তারিখ পৃথক অপর একটি অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ মামুন শেখ (৫২), পিতা-মৃত সোহরাব শেখ, সাং-দোলেশ্বর পশ্চিম পাড়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী মোঃ রতন সরদার এর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং-৫৬, তারিখ-২৮/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) এবং আসামী মোঃ মামুন শেখ এর বিরুদ্ধে দক্ষিন কেরানীগঞ্জ থানার মামলা নং- ৬০, তারিখ-২৮/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) সারণির ১০(ক) রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে ।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীদের সিডিএমএস পর্যালোচনায় মোঃ রতন সরদার এর বিরুদ্ধে ০১ টি এবং মোঃ মামুন শেখ (৫২) এর বিরুদ্ধে ০৪ টি মামলার তথ্য পাওয়া যায় ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট