মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা জেলায় যোগদানকৃত ০৩ পুলিশ সদস্য তাঁদের মেধা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ ০২ জন এএসআই (সশস্ত্র) এবং ০১ জন নায়েক পদে পদোন্নতি লাভ করেন।
এ উপলক্ষ্যে ঢাকা জেলা পুলিশের তত্ত্বাবধানে অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশের অভিভাবক সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খাইরুল আলম পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে নতুন পদমর্যাদার র্যাংক ব্যাচ পরিধান করিয়ে দেন।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে আন্তরিক অভিনন্দন জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ভবিষ্যতে আরও পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নব পদপ্রাপ্ত কর্মকর্তা তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে পুলিশ বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং জনগণের জানমাল রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন।