মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ২৯-১২-২০২৫ তারিখ বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব লুৎফুন্নেসা খানম এর নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহায়তায় বিএসটিআই'র প্রসিকিউটিং কর্মকর্তা জনাব নুর জাহান, ফিল্ড অফিসার (সিএম) এর অংশগ্রহণে ঢাকা জেলার সবুজবাগ থানাধীন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা মসলা ঘর নামীয় প্রতিষ্ঠানে অভিযানকালে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত পণ্য বিক্রয় ও বিতরন করায় উক্ত প্রতিষ্ঠানকে ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে সিএম লাইসেন্স নবায়নের জন্য আবেদন করার পরামর্শ দেয়া হয়। অন্যথায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়।
জনস্বার্থে বিএসটিআই'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।