মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিএসটিআইর অভিযান
বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবেকুন নাহার এর নেতৃত্বে অদ্য ২৯-১২-২০২৫ তারিখে ঢাকা মহানগরীর আদাবর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে
১। মেসার্স সহিল ফিলিং স্টেশন, ১৯/ই, শ্যামলী, মিরপুর রোড, ঢাকা-১২০৭ এর জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। যাচাইকালে ১টি ডিজেল ডিসপেনসিং ইউনিট ও ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিট পরিমাপে প্রতি দশ লিটারে যথাক্রমে ৪০ মি.লি কম পাওয়া যায়। প্রতিষ্ঠানটির অপরাধ আমলে নিয়ে বিজ্ঞ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়
২। সোহরাব সার্ভিস স্টেশন লি:, ০৪ নং দক্ষিণ কল্যাণপুর, মিরপুর, ঢাকা-১২১৬ এর জ্বালানি তেলের পরিমাপ যাচাই করা হয়। যাচাইকালে ২টি অকটেন ডিসপেনসিং ইউনিট ও ৩টি ডিজেল ডিসপেনসিং ইউনিটের পরিমাপ নির্ধারিত টলারেন্সের মধ্যে কম-বেশি পাওয়া যায়। নির্ধারিত টলারেন্সের মধ্যে থাকলেও ত্রুটিপূর্ণ ইউনিটগুলোর জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। দ্রুততার সাথে প্রতিটি ইউনিটের পরিমাপ সঠিক করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে জনাব রাভী মোহাম্মদ ইতমাম, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।