
মনা নিজস্ব প্রতিনিধিঃ
প্রেস রিলিজ
28 FEBRUARY 2026
বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর হাতে লুণ্ঠিত ২১ লক্ষ টাকা উদ্ধারসহ ডাকাত দলের ০১(এক) জন সদস্য গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) নারায়ণগঞ্জ জেলা ও ডিএমপি’র বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত দলের সক্রিয় সদস্য মোঃ বেলাল হোসেন (৩৯)-কে গ্রেফতার করেছে।
গ্রেফতারের সময় তার কাছ থেকে লুণ্ঠিত ১ লক্ষ টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি এক্স-নোয়া গাড়ি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডাকাত দলের নেতা ইকবাল ও ইসমাইলের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আরও ২০ লক্ষ টাকা এবং একটি স্টিলের হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং-৩৬, তারিখ: ২৩/০২/২০২৬ খ্রি., ধারা ১৭০/১৭১/৩৯৪ পেনাল কোড অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।