মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৮/১০/২০২৫ খ্রিস্টাব্দ ঢাকা জেলাস্থ মিলব্যারাক পুলিশ লাইন্স কনফারেন্স হলে ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা এবং সেপ্টেম্বর/২০২৫ খ্রিস্টাব্দের "মাসিক প্রশাসনিক ও অপরাধ সভা" অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। এতে ঢাকা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানা, ফাঁড়ি ও ইউনিটের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় আন্তরিকতার সঙ্গে পুলিশ সদস্যদের ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শ্রবণ করেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। অবশিষ্ট সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও অঙ্গীকার ব্যক্ত করেন।
মাসিক প্রশাসনিক ও অপরাধ সভায় বিগত মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে অপরাধ প্রবণতা হ্রাসের লক্ষ্যে সংশ্লিষ্ট সকল ইউনিটকে কার্যকর দিকনির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও জেলার অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অফিসারদের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করা হয়।
পুলিশ সুপার মহোদয়ের আন্তরিকতা ও মানবিক নেতৃত্বে অনুপ্রাণিত হয়ে উপস্থিত সকল পুলিশ সদস্য তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।