স্টাফ রিপোর্টার আল আমিন মৃধা (আকাশ)
শিল্পীদের রং তুলিতে সেজে উঠছে বাঙালির হাজার বছরের ঐতিহ্যের বিভিন্ন প্রতীক। প্রতিবছর বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনে ও বিভিন্ন সাজে বাঙালির গর্বের ইতিহাস ও ঐতিহ্যের পহেলা বৈশাখ সবাই পালন করে থাকে। প্রতিবছর পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা এবং র্যালি বের করা হয়। বিভিন্ন ধরনের
রংবেরঙের ব্যানার, ফেস্টুন প্লাকার, ও বিভিন্ন ধরনের রংবেরঙের হস্ত শিল্প প্রদর্শনী হয়। বিগত দিনের সব গ্লানি মুছে ফেলে নতুন বছরে সুখ_শান্তির প্রত্যাশায় এই মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। বাঙালি জাতি হিসেবে এটি বাঙালি জাতির একটি গর্ভের বিষয়। এই পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের ধারক ওবাহক।