স্টাফ রিপোর্টার আল-আমিন মৃধা (আকাশ)
চারুকলা অনুষদের ঐতিহাসিক বকুলতলা গেট থেকে শুরু হয়ে এটি Tsc প্রদক্ষিণ করে বাংলা একাডেমীর সামনে দিয়ে আবার চারুকলার সামনে এসে শেষ হয়। ভোরে আলো ফোটার সাথে সাথে বর্ষবরণ উদয়াপনে নতুন বছর ১৪৩৩ কে বরণ করে নিতে রমনার বটমূলে ছায়ানট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানমালা চলে ২ ঘন্টা।
সত্য সুন্দর কে আহবান করা হয় গানে গানে, শত বাঁধা পেরিয়ে ছায়ানটের বার বার ঘুরে দাঁড়ানো যেনো ১ টাই বার্তা দেয়, রুখে দাও,সন্ত্রাস, জঙ্গিবাদ রুখে দিয়ে বাঙালি সংস্কৃতি র জাগরণ ঘটাও, গানে গানে আহবান করা হয় সত্য ও সুন্দর কে।ভোরে সূর্য দেখা না গেলেও শিল্পীদের গানে গানে ও দর্শক শ্রোতাদের পদচারণায় রমনার বটমূল আলোকিত হয়ে ওঠে। বৈশাখী শোভাযাত্রা র পাশাপাশি থাকে বাঙালি সংস্কৃতি র ইতিহাস চারণ, নৃত্য, সংগীত এবং আনন্দ ভাগাভাগি করে নেয়া। বাসনা এক টাই সকলের, ""মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, ''। নতুন বছর সকলের ভালো কাটুক মাতৃভূমি ভালো থাক।