[Rajshahi District Police Media]
[31 December 2025]
আজ ৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মোহনপুর থানাধীন ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেন রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার
মনা নিজস্ব প্রতিনিধিঃ
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে মোহনপুর থানার আওতাধীন ভোট কেন্দ্রসমূহের আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক শান্তি বজায় রাখতে নিরলসভাবে দায়িত্ব পালনের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।