1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
দুমকীতে বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি খুলনায় ঘাট এলাকা থেকে যুবক অপহরণ। সলঙ্গাকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিলেন মাও: রফিকুল ইসলাম খাঁন

দুমকীতে বাঁধ ভেঙে পানিবন্দি শতাধিক পরিবার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

সাকিব হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একাধিক গ্রাম লোহালিয়া নদীর জোয়ার ও টানা বর্ষণে প্লাবিত হয়ে পড়েছে। প্রবল স্রোতের চাপে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের কয়েকটি স্থানে ভাঙন দেখা দেওয়ায় এলাকাগুলোয় হঠাৎ করে নদীর পানি ঢুকে পড়েছে। এতে বসতঘর, রাস্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে ডুবে যাওয়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং ধারাবাহিক ভারি বর্ষণের ফলে লোহালিয়া নদীতে পানি ও স্রোতের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এর ফলে মুরাদিয়ার উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত পাঁচটি স্থানে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়ে। গ্রামীণ কাঁচা সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একপ্রকার বিচ্ছিন্ন হয়ে গেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান বলেন, উত্তর মুরাদিয়ার বশিরিয়া মাদ্রাসা-সংলগ্ন পাকা রাস্তার বড় একটি অংশ ভেঙে গেছে। এ ছাড়া সন্তোষদি স্লুইসগেট, পাংসিঘাট এবং দক্ষিণ মুরাদিয়ার হাওলাদার বাড়ি এলাকার বেড়িবাঁধ ভেঙে আশপাশের ঘরবাড়ি ও রোপা আমনের বীজতলা পানিতে ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জোয়ারের সময় নদী তীরবর্তী মানুষরা কার্যত পানিবন্দি হয়ে পড়ছেন।

হাফিজুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে পাউবো কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তবে পানি নামার আগ পর্যন্ত মেরামত কাজ শুরু করা সম্ভব নয়। বিলম্ব হলে আসন্ন আমন মৌসুমে কৃষিতে বড় ধরনের ক্ষতির শঙ্কা রয়েছে

দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক বলেন, ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

পাউবো পটুয়াখালীর উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এ বিষয়ে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন বলেন, বাঁধ মেরামতের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চেয়ে ঢাকায় প্রস্তাব পাঠানো হবে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট