আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়া জেলা বিএনপির সহসভাপতি আদমদিঘী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার বলেছেন দেশেবাসির নতুন স্বপ্ন বাস্তবায়িত করতে হলে বিএনপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদি শক্তির কবল থেকে দেশ তথা গনতন্ত্র এবং সকলের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের নেতৃত্ব দানকারী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তিনি শুক্রবার সন্ধ্যায় সান্তাহার শহরের নিজস্ব অফিস কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে একথা বলেন। তিনি আরোও বলেন আগামী জাতীয় নির্বাচন হবে দেশ রক্ষা দেশের গণতন্ত্র টিকিয়ে রাখা এবং দেশের মানুষের ভোটের অধিকার ফিরে দেওয়ার নির্বাচন। অতএব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত করতে হলে আমাদেরকে তারেক রহমানের ৩১ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এসয় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী,বর্তমান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার হোসেন জুয়েল, সহ সাধারণ সম্পাদক রাকিবুল হাসান সুজন ৩ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিল শাকিল আলম, সান্তাহার মহিলা দলের সভাপতি মুক্তা, বিএনপি নেতা মোস্তফা আলী মুকুল, দুলাল হোসেন, বগুড়া জেলা যুবদলের সদস্য মিজানুর রহমান জিকো,সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সৌরভ কুমার, সবুজ,হান্নান, মাসুদ রানা, জীবন,শফিকুল ইসলাম, দেবাশীষ, আউয়ালসহ প্রমুখ উপস্থিত ছিলেন। #