1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আটক ২ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে আটক ২

মুমিনুল ইসলাম
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

 

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ধর্ষণের অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

 

লক্ষ্মীছড়ি থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মামলার বাদী আঠারো বছর বয়সী রীমা শীল (ছদ্মনাম) গোসল করতে বাড়ির বাইরে যান। এ সময় পড়নের কাপড় ধোয়ার জন্য পাশের খালে গেলে আগে থেকে ওত পেতে থাকা দুই ব্যক্তি ভিকটিমের মুখ চেপে ধরে গাছের আড়ালে নিয়ে যায়। সে সময় ওই দুই ব্যক্তির একজন ভিকটিমের মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং অপর ব্যক্তি মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর একইভাবে অপর আসামিও ভিকটিমকে ধর্ষণ করে এবং যথারীতি মোবাইলে ভিডিও ধারণ করে।

 

 

 

এ ঘটনার পর ভিকটিম বাদী হয়ে অভিযোগ করলে অজ্ঞাতনামা ২ আসামির বিরুদ্ধে লক্ষীছড়ি থানায় মামলা করা হয়।

 

মামলার পর লক্ষ্মীছড়ি থানা অভিযান শুরু করে। বাদীর দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজী (২৮) নামে দুজনকে আটক করা হয়।

 

লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মু. খালেদ হোসেন জানান, মামলা রুজুর মাত্র ৩ ঘণ্টার মধ্যে পুলিশ আসামিদের ধরতে সক্ষম হয়। গ্রেফতার করে থানায় নিয়ে এলে ভিকটিম তাদের চিনতে পারে। আসামিরাও প্রাথমিকভাবে তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট