মনা নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায় একটি সার্ভিল্যান্স পরিচালনা করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
১। মেসার্স অর্যানজ লিমিটেড, জামগ্রাম, কাহালু, বগুড়া প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানটিকে পণ্যে সঠিক ভাবে লেবেল ব্যবহার এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
২। মেসার্স জয় ফিলিং স্টেশন, মুরইল, আদমদীঘি, বগুড়া প্রতিষ্ঠানের পেট্রোল পরিমাপে গ্রহণযোগ্য ত্রুটিসীমার মধ্যে পাওয়া যায় এবং স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদ হালনাগাদ করার তাগাদা প্রদান করা হয়।
৩। মেসার্স মুক্তা মিষ্টান্ন ভান্ডার, হাট নওগাঁ, সদর, নওগাঁ ;
৪। মেসার্স নওগাঁ দই ঘর, আরজী নওগাঁ, সদর, নওগাঁ ;
প্রতিষ্ঠানদ্বয় পরিদর্শন করা হয় এবং মোড়কের ওজন বাদ দিয়ে নিট ওজনে পণ্যসামগ্রী বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
৫। মজুমদার ফিলিং স্টেশন, সদর, নওগাঁ প্রতিষ্ঠানের ব্যবহৃত ওয়েব্রীজ স্কেলের ভেরিফিকেশন সনদ গ্রহণের তাগাদা প্রদান করা হয়।
৬। আজমেরী অয়েল এন্ড ফ্লাওয়ার মিল, সান্তাহার, আদমদীঘি, বগুড়া প্রতিষ্ঠানের সরিষার তেল পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ময়দা ও গমের ভূষি পণ্যের ওজন পরিমাপে সঠিক পাওয়া যায়।
৭। মেসার্স খুশি চিড়া ও মুড়ি মিল, নওহাটার মোড়, মহাদেবপুর, নওগাঁ প্রতিষ্ঠানের লাচ্ছা সেমাই পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ এবং ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
৮। মেসার্স এমবি প্রোডাক্টস, সান্তাহার, আদমদীঘি, বগুড়া প্রতিষ্ঠানের লজেন্স পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযান বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া'র কর্মকর্তা প্রকৌ: অনিমেষ মজুমদার, সহকারী পরিচালক (মেট্রোলজি) এঁর নেতৃত্বে ও প্রকৌঃ প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) এর সহযোগে পরিচালিত হয়।
জনস্বার্থে বিএসটিআই, বগুড়া'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।