মনা নিজস্ব প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ সোহেল রানা এর তত্ত্বাবধানে এবং গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব খন্দকার জহির উদ্দিন আহাম্মদ এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/রুবেল মিয়া সঙ্গীয় ফোর্স সহ ৩০/১০/২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সোনাচড়া (১ নং ঢাকেশ্বরী) সাকিনস্থ ঢাকেশ্বরী কবরস্থান এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। আকাশ (২৩), পিতা-সিদ্দিক, সাং-সোনাচড়া, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জকে ৩৮ (আটত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। অপরদিকে ৩১/১০/২৫ খ্রিঃ সাব-ইন্সপেক্টর (নিঃ)/ মিঠুন চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্স সহ রাত আনুমানিক ২১.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় সাকিনস্থ সানারপাড় টু ডেমরাগামী রাস্তা সংলগ্ন শুভেচ্ছা লেডিস টেইলার্স এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে জাহিদুর ইসলাম শাওন (২৮), পিতা-মনির হোসেন, সাং- সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জকে ৫১ (একান্ন) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামি জাহিদুর ইসলাম শাওন এর নামে ৯ টি মাদকের মামলা রয়েছে।