1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক অভিযানে ২১০০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক অভিযানে ২১০০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)/মোঃ সামরুল হোসেন সংগীয় ফোর্সসহ সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজা সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট ৭ ডিউটি করাকালীন অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহন তল্লাশি করাকালীন ০৪/০৮/২০২৫ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় কুমিল্লার দিক হতে ঢাকাগামী রেজিঃ বিহীন ০১টি YAMAHA R15 V4 মোটর সাইকেলে থাকা ০২ জন আরোহীকে সিগন্যাল দিলে মোটর সাইকেলটি থামিয়ে মোটর সাইকেলটি হতে নেমে আসামিদ্বয় পালানোর চেষ্টা করলে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)/ মোঃ সামরুল হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ০২ জন সন্দেহ ভাজন ব্যক্তি কে আটক করেন। আটককৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা তাদের নাম-ঠিকানা ১। মোঃ শুভ (২১), পিতা- আবুল কাশেম, গ্রাম- হালিশহর, বি-ব্লক, বাসা নং-১৭ (তপনের বাসার নীচ তলা), থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম, ২। মোঃ আকতার হোসেন (৩৯), পিতা- জাহিদুল ইসলাম, সাং- পোপাদিয়া, থানা-বোয়ালখালী, জেলা- চট্টগ্রাম বলে প্রকাশ করে। আসামীদ্বয়ের দেহ তল্লাশি করে আসামি মোঃ শুভ এর কাঁধে থাকা ০১টি কালো রঙের ট্রাভেল ব্যাগের ভিতর হতে ২১,০০০ (একুশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ০১টি কালো রঙের ট্রাভেল কাঁধ ব্যাগ, আসামীদ্বয়ের ব্যবহৃত ০১টি YAMAHA R15 V4 রেজিঃ বিহীন মোটর সাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদেরকে অদ্য ০৫/০৮/২৫ খ্রিঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট