1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
নির্বাচিত মেয়র না থাকায় বেনাপোল পৌরসভা এলাকায় খেলাধুলা ও মাদক নির্মুলে কোন ব্যবস্থা নেই - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ঢাকা সহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার বাংলাদেশ পুলিশে সুদীর্ঘ ৩৯ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে মাগুরা জেলার পুলিশ সুপার জনাব হাবিবুর রহমান উদ্যোগে এক ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী বিদায় সংবর্ধনা নির্বাচিত মেয়র না থাকায় বেনাপোল পৌরসভা এলাকায় খেলাধুলা ও মাদক নির্মুলে কোন ব্যবস্থা নেই বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বগুড়ায় সেমাই তৈরী কারখানাকে ৬০ হাজার টাকা জরিমানা নরসিংদী জেলার সদর উপজেলায় বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে জব্দকৃত বিপুল পরিমাণ পণ্য ধ্বংস ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ও রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একটি সার্ভিল্যান্স/স্কোয়াড অভিযান ওজন পরিমাপের সঠিকতা নিশ্চিতকরণের প্রশাসন কুষ্টিয়া ও বিএসটিআই মোবাইল কোর্টের অভিযান বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ বিপদে বগুড়া নন্দীগ্রামে নির্বাচনপূর্ব সহিংসতার ঘটনায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার

নির্বাচিত মেয়র না থাকায় বেনাপোল পৌরসভা এলাকায় খেলাধুলা ও মাদক নির্মুলে কোন ব্যবস্থা নেই

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
খেলাধুলা, চিত্তবিনোদন ও সংস্কৃতি চর্চার সুযোগ সৃষ্টি এবং মাঠ রক্ষনাবেক্ষনের দায়িত্ব পৌরসভার ওপর ন্যাস্ত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পৌর কর্তৃপক্ষ মাঠ দখলমুক্ত রাখা,ও নিরাপত্তা নিশ্চিত করা এবং সকলের জন্য উন্মুক্ত রাখা। বেনাপোল পৌরসভায় নির্বাচিত মেয়র না থাকায় এখানে খেলাধুলা ও মাদক নির্মুলের কোন ব্যবস্থা বর্তমানে নেই। এসকল বিষয় নিয়ে দেশ ট্রাভেলস অফিসে এক মত বিনিময় সভা হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার সময় শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম এর আহব্বানে সম্প্রতি বেনাপোল মাঠ খেলাধুলার অনুপযোগি এবং সামাজিক কোন কার্যকলাপে পৌরকর্তৃপক্ষর কোন কার্যক্রম না থাকায় স্থানীয় ক্রীড়া প্রেমী ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।

মতবিনিময় অনুষ্টানে সেলিম বলেন, নির্বাচিত মেয়র থাকাকালে এখানে খেলার মাঠ ভাল ছিল। মাঠকে সমতল রাখার জন্য মাঠে মাটি ভরাট করা হতো। এছাড়া এখান থেকে ভাল ভলিবল, ক্রীকেটার, ফুটবলার তৈরী করার জন্য প্রশিক্ষন এর ব্যবস্থাও ছিল। সেখানে প্রশিক্ষক রাখা ছিল। বর্তমানে খুবই অচল অবস্থা। পৌরসভা সমাজের একটি সংগঠন। সমাজকে উন্নয়ন করা পৌরসভার কাজ। একজন নির্বাচিত মেয়র তার ইচ্ছার উপর অনেক কাজ করতে পারে পৌরসভা উন্নয়নের জন্য । বর্তামানে দেখা যাচ্ছে পৌরসভার মাঠ খেলাধুলার জন্য পৌরসভা কর্তৃপক্ষের অন্তত মাসে ৫০ হাজার টাকা খরচ করা প্রয়োজন। অথচ এই পৌরসভার বসবাসরত মানুষের ট্যাক্সে চলছে পৌরসভা। এ বিষয়টি আমাদের সকলের ভেবে দেখে উপজেলা নির্বাহী অফিসার ও বেনাপোল পৌর প্রশাসককে অবহিত করতে হবে।

তিনি আরো বলেন, এই পৌরসভার ছেলে মেয়েদের মাদকমুক্ত এবং খেলাধুলার পরিবেশে ফিরিয়ে আনতে আমরাও মাসে নিজেরা সামাজিক ভাবে ব্যবসায়িরা মাসে ৪০/৫০ হাজার টাকা খরচ করতে পারি। আবার অনেকে তার বাবার নামে একাডেমি খুলেও সেখানে ছেলে মেয়েদের খেলাধুলা সহ নানা কাজে প্রশিক্ষন দিতে পারে।
এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, বেনাপোল পৌর ছাত্রদলের আহাবায়ক আরিফুল ইসলাম, কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন ও সাধারন সম্পাদক জামাল হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট