মনা নিজস্ব প্রতিনিধিঃ
আজ রবিবার (১৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয়ের অফিস কক্ষে পুলিশ সুপার, জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতি পদোন্নতিপ্রাপ্ত মোঃ ইয়াছিন মিয়া; মোঃ আরফান আলী; মোঃ আশিকুল ইসলাম এবং মোঃ আলমগীর কবির রাসেল পুলিশ সদস্যদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় তাদেরকে পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে নবনিযুক্ত পদে দায়িত্ব পালনের দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর।