মনা নিজস্ব প্রতিনিধিঃ
কনস্টেবল পদ থেকে নায়েক পদে এবং এটিএসআই পদ থেকে টিএসআই পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত ০২ (দুই) জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার পুলিশ সুপার, টাঙ্গাইল। পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন খালেদা এবং মোঃ বাকের হোসেন। র্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মহোদয় পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।