মনা নিজস্ব প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন পল্লী রিসোর্ট চত্বরের দক্ষিণ পার্শ্বে অজ্ঞাতনামা যুব্ক হত্যাকান্ডের ঘটনার ০৩(তিন) দিনের মধ্যেই হত্যার মূল রহস্য উদঘাটন এবং হত্যাকান্ডেরে সাথে জড়িত আসামি মোঃ ইয়াছিন (২৭) কে গ্রেফতার করে পিবিআই নারায়ণগঞ্জ ।
গত ইং ১১/০১/২০২৬ তারিখ রাত অনুমান ০০:৪৩ ঘটিকায় ভিকটিম আবু রায়হান রিপন (৩৫) এর মোবাইলে ফোন আসলে তিনি রাত অনুমান ০১:০০ ঘটিকার পর বাসা থেকে বের হয়ে যায়, সেই রাতে আর বাসায় ফিরেন না। ভিকটিম এর বড় ভাই মোঃ লাল মিয়া গত ইং ১২/০১/২০২৬ তারিখ বেলা আনুমানিক ১২.০০ ঘটিকার সময় মোবাইল ফোনে ফেসবুক এর মাধ্যমে ভিকটিম রিপন (৩৫) এর লাশের ছবি দেখে নিশ্চিত হওয়ার জন্য রুপগঞ্জ থানায় আসলে ভিকটিম তার ভাই আবু রায়হান রিপন (৩৫) বলে সনাক্ত করেন। তার ডান হাতের বাহুর কাছে রশি দিয়া বাঁধা, ডান হাতের কব্জি ভাঙ্গা ও বাম পায়ের কোমড় হতে গোড়ালি পর্যন্ত ভাঙ্গা এবং শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল । লাশ সনাক্ত হওয়ার পর ভিকটিমের ভাই বাদী হয়ে রুপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রুপগঞ্জ থানা পুলিশ গত ইং১২/০১/২০২৬ তারিখ সকাল অনুমান ০৮:০০ ভিকটিম এর লাশ উদ্ধার করে তবে লাশ সনাক্ত করতে না পারায় পিবিআই নারায়ণগঞ্জ জেলাকে অবহিত করে। পিবিআই নারায়ণগঞ্জ জেলার ক্রাইম সীন টীম লাশ এর পরিচয় সনাক্ত করে এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে।উক্ত মামলাটি পিবিআই এর সিডিউল ভুক্ত মামলা হওয়ায়, পিবিআই নারায়ণগঞ্জ জেলা মামলাটির তদন্তভার স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং এসআই (নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন, কে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।
পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল মহোদয়ের তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় এবং পিবিআই নারায়ণগঞ্জ জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) এর প্রত্যক্ষ ও সার্বিক সহযোগিতায় ছায়া তদন্তকালে এসআই(নিঃ) সৈয়দ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জ জেলার আভিযানিক টীম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী মোঃ ইয়াছিন (২৭), পিতা- মোঃ আবু ছালেক, মাতা- মহিমা @ মহিলা খাতুন, স্থায়ী সাং: গ্রাম- খামার দেহুন্দা, উপজেলা/থানা- করিমগঞ্জ, জেলা -কিশোরগঞ্জকে গত ইং ১৪/০১/২০২৬ তারিখ রাত্র অনুমান ০৯:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন দেওয়ানবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াসিন (২৭) ভিকটিম আবু রায়হান রিপন (৩৫) এর হত্যাকান্ডের ব্যাপারে জানান যে, টাকা পয়সার লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে উক্ত হত্যাকান্ড সংঘঠিত হয়েছে। ভিকটিম আবু রায়হান রিপন (৩৫) এর সাথে গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াসিন সহ ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের টাকা পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধ ছিল মর্মে জানা যায়। উক্ত বিষয়কে কেন্দ্র করে গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াসিন(২৭) সহ অন্যান্য আসামীরা পরস্পর যোগসাজশে পূর্ব পরিকল্পতভাবে ভিকটিম আবু রায়হান রিপনকে (৩৫) তাহার গাজীপুরের বাসন এলাকার ভাড়া বাসা থেকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে এবং হত্যাকান্ডের ঘটনাটি দূর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার জন্য ভিকটিম এর লাশ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন দাউদপুর ইউপির অন্তর্গত পলখান সাকিনস্থ নিঝুম পল্লি রিসোর্ট চত্বরের দক্ষিণ পার্শ্বে রুপগঞ্জ হইতে কালীগঞ্জ গামী হাইওয়ে রাস্তার উপর ফেলে যায়। হত্যাকান্ডের ঘটনায় জড়িত সহযোগী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামি মোঃ ইয়াসিন(২৭)কে ১৫/০১/২০২৬ খ্রি. তারিখে ৭(সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।