মনা নিজস্ব প্রতিনিধিঃ
অদ্য ০৮.০১.২০২৬ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলা প্রশাসন ও স বিএসটিআই জেলা কার্যালয় ফরিদপুরের সমন্বয়ে ফরিদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়। উক্ত আদালতে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছেঃ
১. মেসার্স রংধনু ফিলিং স্টেশন, বাইপাস রোড, সদর, ফরিদপুর এর ডিজেল-৪ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে যথাক্রমে ৪০ মিঃলিঃ কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- ( পাঁচ হাজার) জরিমানা করা হয়।
২. মেসার্স ইউনাইটেড ফিলিং স্টেশন, মুন্সী বাজার, সদর, ফরিদপুর এর পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে যথাক্রমে ৪০ মিঃলিঃ কম পাওয়ায় "ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮" এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- ( পাঁচ হাজার) জরিমানা করা হয়।
মোবাইল কোর্টটি জনাব ইনসানা তানজীন ইকো, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এবং জনাব মোছাঃ জান্নাতুল সুলতানা, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর মহোদয়ের নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে জনাব মোঃ খালিদ হাসান, পরিদর্শক (মেট) ও জনাব প্রকৌঃ এস এম সোহরাব হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ফরিদপুর উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই, ফরিদপুর এর এরকম অভিযান অব্যাহত থাকবে।