1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় আদালত চত্বরে নিরাপত্তা ভেদ করে পালিয়েছে জোড়া হত্যা মামলার আসামি - নব দিগন্ত ২৪
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বগুড়া আদমদীঘিতে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৬ দোকানিকে জরিমানা মালতীনগর আমতলায় যুব সমাজের সহায়তায় দরিদ্ররা পেল ঈদ উপহার ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈরে পিকাপ ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুই শিশুসহ আহত আট ১টি টয়োটা হার্ড জীপ গাড়ি উদ্ধারসহ ৩ জনকে আটক করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ যশোর শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন যশোর বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাতক্ষিরা কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ৪ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড

বগুড়ায় আদালত চত্বরে নিরাপত্তা ভেদ করে পালিয়েছে জোড়া হত্যা মামলার আসামি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: আদালতের মত কড়া নিরাপত্তাবেষ্টিত এলাকায় ঘটেছে রীতিমতো চাঞ্চল্যকর এক ঘটনা। সোমবার বিকেল সোয়া ৪টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের হাজতখানার সামনে থেকে পালিয়ে যায় জোড়া হত্যা মামলার অন্যতম আসামী। ঘটনার পর থেকে আদালতপাড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও উত্তেজনা, আইনশৃঙ্খলা বাহিনীতে সৃষ্টি হয় তীব্র অস্বস্তি। পালিয়ে যাওয়া আসামির নাম রফিকুল ইসলাম (৪০)। তার বাড়ি বগুড়ার দুপচাচিয়া উপজেলার চকপাড়া গ্রামে। তিনি ওই এলাকার নছির আকন্দের ছেলে। সোমবার বিকেলে এসব তথ্য নিশ্চিত কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, আসামি রফিকুল ইসলামকে আদালতে হাজিরা দিতে জেলা কারাগার থেকে আনা হয়েছিল। তবে হাজতখানা থেকে কারাগারে ফেরত নেওয়ার সময়, আদালতের গেটের সামনে কৌশলে পুলিশের নজর এড়িয়ে পালিয়ে যায় সে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে আদালতের মত একটি গুরুত্বপূর্ণ এলাকায় এমন ঘটনার পেছনে রয়েছে দায়িত্বে অবহেলা ও নিরাপত্তার বড় ফাঁকফোকর। পুলিশি দায়িত্ববোধ ও নজরদারির ঘাটতি নিয়েই এখন উঠছে প্রশ্ন। ঘটনার পরপরই আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং শুরু হয় চিরুনি অভিযান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, জেলার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগরের লক্ষীমন্ডপ এলাকায় গত ৯ জুলাই শ্বশুর ও পূত্রবধুকে শ্বাসরুদ্ধ করে হত্যা ও ডাকাতি মামলার অন্যতম আসামি ছিলেন রফিকুল ইসলাম। পলাতক আসামিকে ধরতে এরই মধ্যে একটি বিশেষ টিম কাজ শুরু করেছে। পাশাপাশি, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও আসতে পারে বলে জানা গেছে। ঘটনাটি আদালতপাড়ার নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে ভীতির সঞ্চার এবং ক্ষোভ। প্রশাসনের শীর্ষ মহলেও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ বিরাজ করছে। এদিকে আদালত এলাকায় লক্ষ্য করা যায় ফুটপাত দখল করে বিভিন্ন ভ্রাম্যমান দোকানপাট।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট