1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি গ্রেপ্তার ২ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
৭ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ে তারেক রহমান—সকালেই ঘোষণা দিলেন মির্জা ফখরুল ডিমলায় গেজেট প্রকাশের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত শার্শা উপজেলায় উলাশী ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় প্রেম করে বিয়ে শাশুড়ির গলায় ছুরি চালালো জামাই রাজৈর উপজেলাকে সতিনের দৃষ্টিতে দেখতো বিগত দিনের এমপিরা; ডক্টর কামরুল ইসলাম সাঈদ আনসারি। পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন রাজধানীর উত্তরা পশ্চিম থানা আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা হতে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু! সিরাজগঞ্জ-৩, জামায়াতের প্রার্থী প্রত্যাহারে ফুরফুরে বিএনপি 

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি গ্রেপ্তার ২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে


আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: বগুড়ায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে পিকআপ চালকসহ দুইজনকে হাতকড়া পরিয়ে মালামাল লুটের ঘটনায় ডাকাত দলের একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি এই তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার দুইজনকে শাজাহানপুর ও কাহালু থানায় হস্তান্তর করা হলে পৃথক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। ডাকাতি মামলার তদন্তেপ্রাপ্ত আসামি আবু তারেক (৩৬) শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার বিপুল আকন্দের ছেলে এবং মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার আজিজুল সরকার (৩৫) কাহালু উপজেলার মালঞ্চা অঘোর এলাকার আব্দুল হাকিমের ছেলে। র‍্যাব জানিয়েছে, গত ১২ আগস্ট ভোরে লক্ষাধিক টাকার ফার্নিচারভর্তি একটি পিকআপ কেরানীগঞ্জ থেকে গাইবান্ধা ও দিনাজপুরের উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে শাজাহানপুরের রহিমাবাদ বি-ব্লক এলাকার ঢাকা-বগুড়া মহাসড়ক ওভারপাসের ওপর ডাকাতের কবলে পড়ে। তিনটি প্রাইভেটকারে ১৪ থেকে ১৫ জন সংঘবদ্ধ অপরাধীরা সেখানে অবস্থান নিয়ে পুলিশের ব্যবহৃত লাল সিগন্যাল দিয়ে পিকআপের গতিরোধ করে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে চালক আল আমিনকে হাতকড়া এবং হেলপারকে গামছা দিয়ে চোখ-হাত বেঁধে প্রাইভেটকারে তুলে নিয়ে বগুড়া সদরের দ্বিতীয় বাইপাসের ধনিয়াতলা এলাকায় ফেলে দেয়। পিকআপ ও মালামাল (ফার্নিচার) নিয়ে চলে যায় ডাকাতরা। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা দায়ের হলে সংঘবদ্ধ চক্রে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার বগুড়া সদরের মহেশপুর বিসিক এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সদস্য আবু তারেককে গ্রেপ্তার করে র‍্যাব। এরআগে মঙ্গলবার কাহালু উপজেলার রানীরহাট ও দুর্গাপুর সড়ক এলাকায় মাদক বিরোধী অভিযানে ২৮৫ গ্রাম গাঁজা এবং ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট