1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়ায় দুই ঘণ্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি - নব দিগন্ত ২৪
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোরে র‍্যাবের হাতে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি আটক ট্র্যাভেল পারমিটে ভারতে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩৩ বাংলাদেশি নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার মহেন্দ্রদী জালালখাঁর বাড়ী জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত। বগুড়া আদমদীঘিতে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় কিশোর নিহত সলঙ্গায় ঈদের রাতে আগুনের তাণ্ডব : ক্ষতি প্রায় অর্ধ কোটি টাকা সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতির ঈদ শুভেচ্ছা ৮০ পরিবারের মাঝে “তারুণ্যের পথ চলা” সংগঠনের ঈদ উপহার বিতরণ ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করেন চট্টগ্রাম সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার

বগুড়ায় দুই ঘণ্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

বগুড়ায় দুই ঘণ্টাব্যাপী বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরত

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার :

 

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় দুই ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন জেলা শাখা। সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জজ আদালতের সেরেস্তাদার ও রাজশাহী বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্লাবন সরকার, সহকারী জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (অর্থঋণ) আদালতের সেরেস্তাদার আশরাফুল ইসলাম, জেলা জজ আদালতের হিসাবরক্ষক লিয়াকত হোসেন, বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সরদার মো. আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। কর্মবিরতি চলাকালে বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদের বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে স্বীকৃতি প্রদান এবং তাদের বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান করতে হবে। এছাড়া বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করা বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট