1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
বগুড়া আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
যশোর শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার

বগুড়া আদমদীঘিতে দিন দুপুরে বসত বাড়ির তালা ভেঙে সাত ভরি স্বর্ণালঙ্কার চুরি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: দিন দুপুরে বগুড়ার আদমদীঘিতে শাহানুর খান মিলন নামের এক ব্যবসায়ীর বসত বাড়ির তালা ভেঙে ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের ভুক্তভোগী গৃহবধূ তাসলিমা বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বাড়িতে তালা দিয়ে ওই গৃহবধূ তার ছেলে আবু তালহাকে নিতে উপজেলার সান্তাহার পৌর শহরের হবীর মোড় এলাকায় একটি মাদরাসায় যান। ছেলের পড়াশোনা শেষ হলে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তাকে নিয়ে বাড়িতে ফিরেন। বাড়িতে পৌঁছে মেইন গেটের এবং বারান্দার তালা ভাঙা দেখতে পান। এরপর ভেতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো দেখে তার স্বর্ণালঙ্কার ঠিক আছে কিনা তা দেখতে যান। ঘরের মধ্যে একটি বাক্সের ভেতর টিফিন বক্সে রাখা ৭ ভরি স্বর্ণালঙ্কার, ১ টি মুক্তা মালা ও আটশত টাকা চুরি গেছে জানতে পারেন। ওই গৃহবধূ নিরূপায় হয়ে থানায় একটি অভিযোগ করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে ওই দিন সন্ধ্যার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর বুধবার দুপুরে ভুক্তভোগী গৃহবধূ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট